.
.
গ্যেটে বলেছিলেন স্থাপত্যকলা
হিমায়িত সংগীত,
কিন্তু আমি একে জীবাশ্ম সংগীত বলে বিশ্বাস করি
এবং নগরসমূহ, সময় ছেনে নির্মিত অসংখ্য সিম্ফনী,
দৃশ্যমান বিস্মৃতির কনসার্ট।
শব্দের ও নৈঃশব্দ্যের হাতুড়ি-পেটা-অবয়ব
লোহার, কাঠের এবং হাওয়ার ভেতরে, তিনি তেমন কিছু বলেননি,
তিনি হয়তো ক্রিয়ার স্থানসমূহের উল্লেখ করেছিনে
যেখানে আমরা বাস করি, এবং যেভাবে ভাষার কারিকুরি
আমাদের কাছে ইঙ্গিতময় হয়ে ওঠে।
হয়তো সংগীতের সড়কসমূহ তাঁর বিবেচনায় আসেনি,
যদিও হাঁটনযোগ্য এসব নদী থেকে মানুষ পা-ফসকে পড়ে যায়
বার্ধক্যের, প্রেমের, রাত্রির ভিতর,
টেবিলে, বিছানায়,
মাংস ও হাড়ের যন্ত্রসংগীতের মতো।
ইংরেজি থেকে#বাঙলায়ন: #রহমানহেনরী; #Benglaized: #RahmanHenry
.
.
* ওমেরো আরিথিস (৬ এপ্রিল ১৯৪০ -) : মেহিকান কবি, ঔপন্যাসিক, পরিবেশবাদী, সাংবাদিক ও কূটনীতিক। গ্রীক বাবা ও মেক্সিকান মা'র পরিবারে আরিথিস পাঁচ ভাইয়ের কনিষ্ঠতম। তাঁর বাবা প্রথম বিশ্বযুদ্ধের এবং গ্রীস-তুরস্ক যুদ্ধের সম্মুখ-সমর-যোদ্ধা ছিলেন। দশ বছর বয়সে আরিদিস ভুলক্রমে নিজে নিজেই গুলিবিদ্ধ হন এবং সে যাত্রায় বেঁচে যান। ওক্তাবিও পাজ, সীমাস হিনি এবং হুয়ান রুলফোর মতো কিংবদন্তীগণ হোমেরো আরিথিসের কবিতা ও কথাসাহিত্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি ফ্রান্স, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে মেহিকোর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং পেন ইন্টারন্যাশনালের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন। বর্তমানে সংস্থাটির প্রেসিডেন্ট এমিরেটস।
.
#HomeroAridjisPoems
.
মনোজ্ঞ অনুবাদ - হয়তো সংগীতের সড়কসমূহ তাঁর বিবেচনায় আসেনি, যদিও হাঁটনযোগ্য এসব নদী থেকে মানুষ পা-ফসকে পড়ে যায় বার্ধক্যের, প্রেমের, রাত্রির ভিতর, টেবিলে, বিছানায়, মাংস ও হাড়ের যন্ত্রসংগীতের মতো।