রুটির দেশ Poem by RAJAT GHOSH

রুটির দেশ

নীলাকাশে ছিল এক ছোট ছায়াপথ
বুক চিরে যেন আঁকতো আঁকিবুকি আলপথ,
সবুজ ঘেরা রুটির ঝুড়ি, আর কালো মাটি
বীভৎস বিভীষিকায় সেঁকে নিলো কে রুটি?

এই ঝলসানো চাঁদে লেখা হয় ইতিহাস
ক্ষুধার্ত আহত শিশুর শেষ নিঃশ্বাস!
ঐখানে কাঁপা হাতে রাইফেল মন
গুনছে সময় কখন আসবে বিদায়ক্ষণ!

একদিন শেষ হবে দাবানল, লেলিহান শিখা
রুটির দেশের ধ্বংসস্তূপ নিশ্চুপ বিষাদমাখা,
রণক্লান্ত যোদ্ধারা ফিরবে শেষে একদিন
যুদ্ধের গল্পে লিখবে অগণিত রক্তঋণ!

ছোট ছায়াপথ, নীলাকাশ, আঁকিবুকি আলপথ
কে বাঁচাবে, কে বাঁচাবে, কে নেবে শপথ?

Sunday, April 24, 2022
Topic(s) of this poem: war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success