আমার একলা গিটার গান তুলেছে তোমার সুরের কথায়
আমার একলা গিটার তেপান্তরে তোমায় দেখে বেড়ায়,
আমার একলা গিটার তপ্ত গ্রীষ্মে চাতক বারি চাওয়া
আমার একলা গিটার থমকে গেছে শূন্যতায় পাওয়া,
আমার একলা গিটার বর্ষা ভেজা গানটি শুনে যায়
আমার একলা গিটার কাদামাটিতে তোমায় খুঁজে পায়,
আমার একলা গিটার আনমনে শোনে আধুনাতন শরৎ
আমার একলা গিটার কাঁপা তারে খোঁজে কম্পনের পরশ,
আমার একলা গিটার হেমন্তে শোনে শিশিরের আগমনী
আমার একলা গিটার ভিজে যায় দেখে ওই দূর্বা চাউনি,
আমার একলা গিটার চলে গেছে দূরে পরিযায়ী প্রাণে
আমার একলা গিটার বসন্তে বাজায় সুর আনমনে।
আমার একলা গিটার সুর তুলেছে একা ঘরের কোনে
আমার একলা গিটার পয়সা দিয়ে সুখ কিনেছে মনে,
আমার একলা গিটার আজগুবি সব অন্তহীনে চায়
আমার একলা গিটার নিরালায় নীরবতা কে পায়।
আমার একলা গিটার আমার সঙ্গী সেই ছোটবেলার মন
তোমায় নিয়ে স্বপ্ন বেঁধে ফেরারী বুঝি বহুজন,
আমার একলা গিটার যৌবনের নিশ্চিত শান্তনা
অবুঝ মনের কোনে কোনে দিয়েছো কি যন্ত্রণাটা!
আমার একলা গিটার থমকে গেছে সুর নিয়েছে ছিনে
আমার একলা গিটার ভুলে গেছে গান প্রেমের আনমনে,
আমার একলা গিটার রনং দেহী রক্ত দেখেছে হায়
মরছে শিশু নারী আজ ভারী ব্যাগে আতঙ্ক চার্চে যায়।
আমার একলা গিটার রক্তে রাঙা লঙ্কাপুরী কাঁদছে
আমার একলা গিটার গান তুলে তাই আজ বলছে
"কত রক্ত ঝরিয়ে মানুষ হবে তুমি শান্ত
হবে তুমি পরিশান্ত
হবে তুমি ক্লান্ত..."
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem