একটু আদিমতা Poem by RAJAT GHOSH

একটু আদিমতা

খাঁ খাঁ মাঠ, ধূলি ধূসরিত প্রান্তর ক্ষেত
মাঠ কেটে চলে কালো রাস্তায় মোড়া বেত,
ঝরে যায় পাতা, ওরা কেটে নেই সব ডাল
কঙ্কাল কান্ডে তবুও জন্মায় সবুজ আজন্মকাল।

আলস্য দুপুর, কংক্রিট মোড়া তৃণহীন দেশ
একাকী দাঁড়িয়ে লাল শিমুলের খোলা কেশ!
রক্তিমতার মউল নেশার ভিড়ে, থেমে যায় গতি,
ওই দূরে নাগ চাঁপা, সইছে তীব্র তপন জ্যোতি।

খোঁজ পেলে ডাক দিও কুঞ্জ মেঘরাশি
কোন দিগন্তে দৌড় দিলো কালবৈশাখী?
ও নীল, কোথায় তোমার কালো মেঘের ডালা,
ভিজবে কবে কোন দেশে মৃত্তিকার পান্থশালা?

পাগল পৃথিবী জুড়ে শুধুই কৃপণ কৃত্রিমতা
কৃত্রিমতার ভিড়ে মিলে যায় একটু আদিমতা...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success