কি সুন্দর তোমরা © অরুণ মাজী Poem by Arun Maji

কি সুন্দর তোমরা © অরুণ মাজী

কি সুন্দর তোমরা!
দয়াহীন
​মায়াহীন​
ক্ষমাহীন
লজ্জাহীন।

ঠিক যেন বার্বি পুতুলের মতো
ঢলঢলে চোখ
টিকালো নাক
চকচকে ঠোঁট।

অন্যায় অবিচার দেখে
ফুঁসে উঠে নির্জীব সমুদ্র।
কিন্তু তোমরা?
তবুও পুতুল।

লোভ আর স্বার্থের কাছে
বন্ধক হৃদয়।
ধর্ম আর ভূগোলের কাছে
বন্ধক বিবেক।
কি সুন্দর তোমরা!

ঠিক যেন
মৃত বার্বি পুতুল।

© অরুণ মাজী
Painting Pino Daeni

কি সুন্দর তোমরা © অরুণ মাজী
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success