ছদ্দবেশী গুপ্তচর Poem by RAJAT GHOSH

ছদ্দবেশী গুপ্তচর

অজান্তে ফিরে ফিরে আসে সে দিন
আলতো করে বলে না কেন আগাম ক্ষণ,
চুপি চুপি চলে যায়, বছর ঘুরে বছর,
তবুও দেয় না ধরা, ছদ্দবেশী গুপ্তচর!

জন্মদিনের মেলা, মজা আর খুনসুটি
কত বন্ধু, হুল্লোড় আর লুটোপুটি;
কিন্তু জানি না কেন, সেই স্মরণীয় তিথি
কি মজা, গাইতাম সবাই ভক্তিগীতি!

সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আর আবার সূর্যোদয়ে
পাঁজি, পুঁথি, পঞ্জিকা এক দিবসীয় কাল গোনে,
পেরিয়ে যায় গ্রীষ্ম, পার হয় কত বসন্তের ঋণ;
এভাবেই, তিনশো পয়ষট্টির কোন এক দিবসে
লেখা আছে শেষ প্রাণবায়ুর নিঃশ্বাসে,
আমার, তোমার, সবার মৃত্যুদিন!

Thursday, June 2, 2022
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success