বিজ্ঞাপনে লুকিয়েছে আকাশের রং
তারারা সব মিটিমিটি, দিনবদলের সং;
মেঘলা আকাশ, গগনচুম্বী আটপৌরে কাপড়ের কোণ
যতনে লিখেছে সে, এক টুকরো বিজ্ঞাপন!
'বিবাহ, অন্নপ্রাসন, জন্মদিনের জলসা ঘরে
আমি একলা রানা, লাগলে বলো টেবিল পরিষ্কারে,
গরিব হলে, ছাড় আছে বেশি, ডিসকাউন্ট টেন পার্সেন্ট
তাড়াতাড়ি বুক করো, না হলে আমি এবসেন্ট! '
থেমে যায় শহর, নম্বর নেয় টুকে,
সস্তা 'রানা' র নেই কোনো খেদ বুকে,
ফোনে রিং হলে, খুশি নামে সংসারে
আবার চলবে পনেরো দিন, পাক্কা একেবারে!
ঝলমলে আকাশে, সে ধ্রুবতারা দেখে বারে বারে;
এক আটপৌরে বিজ্ঞাপন কত প্রশ্ন করে সবারে?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem