যা কিছু তুমি আন্তরিক ভাবে চাও, তা তুমি পাও।
কেন? কারন- তা পেতে তুমি আন্তরিক ভাবে
পরিশ্রম করো।
বাংলা বিশ্বশ্রেষ্ঠ নয়। কেন? কারন- বাংলা বিশ্বশ্রেষ্ঠ
হোক, তা তোমরা আন্তরিক ভাবে চাও নি। যদি তা
চাইতে, তবে তার জন্য তোমরা পরিশ্রম করতে। এবং
তোমরা বিশ্বশ্রেষ্ঠ বাংলা পেতে।
হলিউড- বলিউডের চেয়ে বছরে অনেক কম মুভি
তৈরী করে। কিন্তু যেগুলো করে, সেগুলোর প্রায়
প্রত্যেকটা বিশ্ববিখ্যাত। কেন? কারন- হলিউডের
মানুষ নিজেকে বিশ্বশ্রেষ্ঠ দেখতে চায়। বিশ্বশ্রেষ্ঠ না
হওয়া, তাদের আত্মমর্যাদাবোধকে বড় আঘাত করে।
কিন্তু বলিউডের মানুষ- "কিছু একটা করে, টাকা
কামালেইচলবে" এমন একটা দৃষ্টিভঙ্গী। বিশ্বশ্রেষ্ঠ হওয়ার
মতো আত্মমর্যাদা বলিউডের মানুষের হয় নি।
বাংলা আজ বিশ্বেশ্ৰেষ্ঠ নয়- তার কারন বিশ্বশ্রেষ্ঠ হওয়ার
মতো আত্মমর্যাদা বাঙালীর এখনো হয় নি। যেদিন
বাঙালীর সেই আত্মমর্যাদা বোধ আসবে, সেদিন
বাঙালী অবশ্যই বিশ্বশ্রেষ্ঠ হবে।
প্রাচীন ভারতবর্ষের মানুষের গভীর আত্মমর্যাদা বোধ
ছিলো। সেজন্য প্রাচীন ভারতবর্ষ বিশ্বশ্রেষ্ঠ ছিলো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem