মায়া Poem by RAJAT GHOSH

মায়া

আলতো ছোঁয়ার সোঁদা গন্ধে
ঘুরছে মায়া এ বিশ্ব ব্রহ্মাণ্ডে,
তোমাতে লয়েছি মনখানি কিনে
আমার স্পন্দন তোমাকে চেনে।

একলা রাতে তোমার পুরানো বার্তা
মনকেমন আর সুরেলা অতীত চর্চা,
ভুলেছে মন, অনুভূতির সূক্ষ কোন
বিবশে বিনিদ্র পাশ বালিশের মন।

মায়াবী পৃথিবী আর এক কবি
নির্জনে এঁকেছে তোমার ছবি,
সেই কলেজের কোলাজের স্মৃতি
আজ অমলিন অপ্রস্ফুটিত বৃতি।

সীমাহীন অসীম ভোলা ভাবনা ভাসে
কেমন করে কাঁদে ক্লান্তি মায়ার উল্লাসে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success