হারিয়ে গেছো তুমি Poem by RAJAT GHOSH

হারিয়ে গেছো তুমি

সেদিন গল্প লিখছিলাম,
তোমার গল্প;
তুমি, সেই অতীতের তুমি,
চপল, চঞ্চল, প্রাণবন্ত তুমি।

গল্প লিখতে লিখতে চোঁখ বুঝেছিলাম খানি
কলম থামেনি তুমি জেনো ছোট্ট দুস্টুমি,
ওইতো তুমি আমার পাশে বসে
রায় বাবুদের পুকুর পাড়ের শেষে,
হাতে তোমার ছিপ আর আটার গুটি খানি
কেমন করে ফাঁকি মায়ের চোঁখে তুমি শনি।

ওইতো তুমি আমবাগানে কাঁচামেটের দেশে
গাছের নিচে দাঁড়িয়ে আমের প্রত্যাশে,
আসছে বুড়ো মালির খুড়ো লুকিয়ে ঝাউবনে
কেমন করে ফাঁকির দেশে যেত দুই মনে।

ওইতো আমার বিদ্যালয় গ্রামের শেষ মাঠে
টকটকে লাল কাগজ ফুলে পড়া তুলেছি লাটে,
সরু আল আর ধান ক্ষেতেতোমার হাতে হাত
আজকে দুজন পড়েছি কাদায় এক সাথ।

ওইতো আমি দেখতে পাচ্ছি রথের মেলার পাশে
ঘুরতে ঘুরতে কেমন করে তোমার ক্লান্ত মুখ হাসে,
চলনা আজ সাইকেলেতে বিকেল ঘুরে আসি
হয়তো যাবো দুইজনকে বৃন্দাবন আর কাশী।

এমনি করে কত গল্প আমার মনের কোনে
তন্দ্রা চোঁখে ঘুমের দেশে অতীত কুজন শোনে;
হটাৎ করে বৃষ্টি নামে কার্নিশে বাজে গান
তোমার গল্প লিখে পূর্ণ হলো যেন সুখ টান।

সেদিন গল্প লিখছিলাম,
তোমার গল্প;
তুমি, সেই অতীতের তুমি,
চপল, চঞ্চল, প্রাণবন্ত তুমি;

উপসংহারে, হারিয়ে গেছো তুমি...

Sunday, May 12, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success