যদি ভাবনাগুলো হয় সত্যি একবার
রাজা আমি তোমার রাজ্যে দুর্বার,
সেদিন কোনো এক ক্ষণে এ মনে
লিখেছিলে নাম তোমার মন কি জানে?
যদি ভাবনাগুলো হয় সত্যি একবার
তোমার সাথে ঘর বাঁধতে পারি বারবার,
ওই অঞ্জনা তীরে গায়ের বাঁয়ের খেলাঘরে
দুটি মন হেঁটে যাবে নদীর তীরে তীরে!
যদি ভাবনাগুলো হয় সত্যি একবার
রাজপুত্র হয়ে করবো সাত সমুদ্র পার,
ওই ছোট গল্পের নীল পদ্মখানি তুলে
খোঁপায় বেঁধে তুলবো তোমায় জেগে!
যদি ভাবনাগুলো হয় সত্যি একবার
অমর প্রেমের পঙক্তিতে সুর হবে বারবার।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem