নব উন্মেষ Poem by RAJAT GHOSH

নব উন্মেষ

বনানী মাঝে একলা তরু ইতিহাস আজ গোনে
কালবৈশাখীর গান একলা মেঘও বুঝি শোনে,
শিমুলতলার পুকুরঘাটে বিজন বাঁশি বাজায় দূরে
একলা রাখাল গরুর পালে আনমনা মন গায় সুরে।

ওই যে দূরে বাঁশের বনে বকের দল বাসা বাঁধে
তীরের মত তড়িৎ পাখি আসলো শেষে সাঁঝে,
মেঘলা আকাশ মনের দেশে বৃষ্টির আকুতি
মেঘ বুঝি আজ বাতাস ঢেউয়ে করবে আরতি।

একলা কবি খোলা জানলায় রোদ্দুর হতে চাই
ভাবনার দেশে কবির পটে আজ সূর্য্যি মামা নাই,
একলা কবি নীরবে দেখে সীমান্তে বৃষ্টির হাতছানি
একলা কবি কালো মেঘে খোঁজে দুরন্ত এক গ্লানি।

খুলছে লাগাম টাট্টু বেগে সম্মোহনী ঝড়ো ঝড়ে
একলা কবি পাল্লা ধরে শব্দ এসে কেবল নাড়ে,
বলছে বিবেক দংশনে চায় এ ঝোড়ো সাপের মুক্তি
একলা কবি বধিরতায় নিশ্চয় হারিয়েছে সব যুক্তি।

বনানী মাঝে এ ঝোড়ো বর্তমান হবে শান্ত,
ভূগোলের দেশে আসবে ফিরে সময় হবে ক্লান্ত।

Wednesday, June 5, 2019
Topic(s) of this poem: environment
POET'S NOTES ABOUT THE POEM
Celebrating the World Environment Day 2019
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success