টায়ার সাপ হবে! Poem by Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

টায়ার সাপ হবে!

ডুরুন ডুগু ডুগু ডুগু ডুরুং ডুগু ডুগু ডুরুং...
এ, ঐ, আই, চ, চ, হো -ও-ও-ও
হা আ, হা আ, হা আ, হা আহ, ...
বারোয়ারি বটতলায় দে ছুট, দে ছুট
মুঠো মুঠো মজা কর লুট, কর লুট।

ম্যাজিক খেলা এসেছে আসলে:

ভূতের নাচন দেখবি যদি পুঁটলি পানে তাকা
সেই ফাঁকেতেই ফেলে দেয় টায়ার কাটা বাঁকা
এই, এই টায়ারই সাপ হবে চলবে দুলে দুলে
এই বলে সে আওয়াজ করে পুঁটলি দেখায় খুলে
মরার মাথা সামনে রাখে হাঁটুর হাড় ধরে হাতে
ছেলেপিলে ভয় পেয়ে যায় ভূতের ঘোরে যাতে।

টায়ার আবার সাপ হবে যে, দৃষ্টি রাখি, সেকি! !
গামছা খান বিছিয়ে দিলো চালের লাগি একি?
একে একে খেলা সবই এলো শেষের দিকে
সাপের আশা মনে আমার হয়ে এলো ফিকে;
অমনি দেখি চালের জন্য যত দেয় তাড়া
গামছাপরে চালের মাথা হয়ে যায় খাড়া।

বিষন্ন হয়ে বাড়ি ফিরি, মনের খবর বলতে নারি,
তখন তবু ছিলাম ছোটো, আজও কেন মানতে পারি?

@এস.নূরুল।

COMMENTS OF THE POEM
S.biswas 07 August 2019

Very good in thought.

0 0 Reply
RAJAT GHOSH 05 June 2019

Extraordinary.....Your poems are always special...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success