আহা কি প্রেম Poem by RAJAT GHOSH

আহা কি প্রেম

আহা প্রেম
বিষময় বিষবৃক্ষ প্রাণ,
আদরে করিয়েছো একটু বিষপান;
আহা বড় আদুরে
আধুনিক মেঘলা প্রেম আজ সিঁদুরে।

কি ছলনা
যদি তুমি ছাড়ো হাত
তোমায় মারবে অ্যাসিড আর লাথ;
আহা কি প্রেম
সবই বুঝি সময় কাটানোর ফ্রেম।

যদি তুমি যাও চলে
গলা টিপে কবর দেবে তলে,
কিংবা অভিনয় তোমার বাড়ির মঞ্চে
তোমার কীর্তি ছড়িয়ে দেবে গ্রাম হতে গঞ্জে।

আহা কি আধুনিক
ছবিতে প্রমাণ চায় সেই মুহূর্ত ক্ষণিক,
বিপ্লবের বাস্তিল যদি ভেঙে পরে
ছবিতে ইতিহাস হবে সম্পর্ক ভাঙার তরে।

আহা কি প্রেম!

Friday, June 7, 2019
Topic(s) of this poem: love,violence
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success