গরম দুই দেশের গান Poem by Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

গরম দুই দেশের গান

তুমি যতই করো বাহানা
যতই ফোনে করোনা মানা
কাজের কাজ কিছূই হবেনা।

ঘরে আসতে তোমায় হলোই
বাঁধা দম্ভ তোমার গেলোই
দুনিয়া, করছে সবই ফলোই।

একটি ছিল বদ মেজাজি
অন্যটিও তো ভরপুর পাজি
যুদ্ধে যেতে সদাই রাজি।

যতই তুমি প্রাচীর তোলো
নিজের দেশে কাপড় খোল
হবেকি পূর্ণ কলা ষোলো?

প্রাচীর তোমার ভেঙে ফেলো
ঝাঁপিয়ে তাকে কোলে তোলো
হৃদয়ে শান্তিটাকে এনেই ফেলো।

কিমের নামে গাইছি গান
ট্রাম্পকে নিয়েও নয়তো ফান
অস্ত্রে যাদের সদা-সর্বদা শান।

কখনো তুমি লাফাবে আগে
ওর দেশেরই মধ্যি ভাগে
বুঝবে তোমায় কতই মাগে।

দেশে শান্তিজল গড়ালে তার
দেবেনা তোমায় একটুও ছাড়
ধায়বে তোমাতে কমাতে ভাড়।
- - -


@এস. নুরুল 2019।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success