দুর্ঘটনা বা দুঃসংবাদে ভেঙে পড়ো না Poem by Arun Maji

দুর্ঘটনা বা দুঃসংবাদে ভেঙে পড়ো না

জীবনে যত দুর্ঘটনা, যত দুঃসংবাদ-
কেবল সেই সব আঁধারের মধ্যে
সুন্দর আর শিবের উৎস লুকিয়ে।
কেবল কয়লার মধ্যে হীরের উৎস।

দুর্ঘটনা বা দুঃসংবাদে ভেঙে পড়ো না।
দুঃসময়ে তুমি যদি তোমার কল্পনা শক্তির
জাগরণ ঘটাও, তো তুমি দেখতে পাবে
নয়নাভিরাম সেই স্বর্গীয় আলো।

© অরুণ মাজী

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success