হেমন্ত এলো Poem by TOWHID IQBAL

হেমন্ত এলো

Rating: 5.0

হেমন্ত এলো শিশির নিয়ে
ঘাসের গায়ে দিয়ে,
সকাল -বেলা চুমু খাওয়া মিষ্টি রোদ্রু নিয়ে।
নতুন ধানের নতুন চালে
নানা রকম পিঠা পুলে
কৃষক আছে খোশ-মেজাজে
নবান্ন উৎসব নিয়ে,
হেমন্ত এলো রে।
হেমন্ত দেয় শীতের চিঠি
আমরা তাতে বেজায় খুশি,
মিষ্টি-মধুর রোদ্রুতে
পিঠা খাওয়ার উৎসবেতে
সবাই অনেক খুশি।
হিংসা-বিদ্বেষ যাই ভুলে যাই,
কোনো ভেদাভেদ নেইতো সেথায়
কাধে-কাধ মিলিয়ে
সবাই এক হয়ে যায়।
হেমন্ত এলো রে।
হেমন্ত এলে খেজুর রসে
নানা ধরণের পিঠা ভিজে
খেতে ভারি লাগে মিঠে
সকাল রোদে পিঠ মিলিয়ে।
হেমন্ত এলো রে।
ভোর বেলাতে চলতে গিয়ে
সবুজ ঘাসের উপর দিয়ে
শিশির কণায় পা ভিজলে
শিরশির-শির লাগে।
হেমন্ত এলো রে।
সূর্যী মামার উঁকিতে
লাল আভা ছাড়িতে চিকচিকিয়ে জ্বলে।
হেমন্ত এলো রে।
আমার ভাললাগেরে।

Thursday, June 20, 2019
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 21 June 2019

ভোর বেলাতে চলতে গিয়ে সবুজ ঘাসের উপর দিয়ে শিশির কণায় পা ভিজলে শিরশির-শির লাগে।/// সুন্দর ভাবপ্রকাশ

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success