ছড়ার গান Poem by Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

ছড়ার গান

আজ যে আবার ভড় করেছে ছড়ার রাগ
শব্দ নিয়ে নতুন করে হচ্ছে দেখি তাকবাগ,
ক্ষুদ্র আমি ক্ষুদ্র তুমি ক্ষুদ্র নয় পেনের কালি
সবে মিলে বৃহৎ হতেপাতায় তাই তাকেই ঢালি,
যেমন পুব আকাশে সূর্য উঠে পশ্চিমে যায় অস্ত
উত্তর মেরু দক্ষিণ মেরু ছুঁয়ে পৃথিবীরে করে মস্ত,
কে বড় আর কে ছোট আজ সবাই যাবো ভুলে
বামুন কায়েত এক হবে আজ ছড়ার ছায়ার এই কুলে,
লিখবো আমি গাইবো আমি মনুষ্যত্বের গান
ভাঙতে আজিসার্থলোভী, বুকে সীল চাপানো প্রাণ,
আমার কথা বলবো ভাই নিচ্ছি নাম বড়ু চণ্ডীদাস
‘সবার উপর মানুষ সত্য'কপি পেস্ট তুই করে যাস,
পড়বি যদি মানবি যদি আয় ছুটে আয় আজ
বাঁধন ভেঙে, বেড়া ভেঙে বেরিয়ে আসায় তোদের কাজ।
@এস.নূরুল।

Wednesday, June 26, 2019
Topic(s) of this poem: poem,rhyme
COMMENTS OF THE POEM
RAJAT GHOSH 28 June 2019

খুব সুন্দর...মানুষ মানুষের জন্য...সব ভুলে একতার ঐক্যতানে শুনি বিশ্ব মানবের গান...

0 0 Reply
B.m. Biswas 10 July 2019

thank you very much for a beautiful evaluation.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success