ক্যানভাস Poem by RAJAT GHOSH

ক্যানভাস

ব্যস্ততার যাঁতাকলে বাস্তবতা আজ,
সে তো মুছে যাওয়া এক ক্যানভাস;
শুখিয়েছে রং তুলি, ছবি গেছে মুছে,
ভুলে যাওয়া মন অতীত শান্তি যাচে।

ভাঙা ফ্রেমে নেই সেই রোমান্টিক দিন'
ফেলে এসেছি পুকুরপাড়ের সিঁড়ির ঋণ;
কত গলা, কত কথা, কত শত আড্ডায়,
ঝরা পাতা নীরবতা দিঘি জলের আঙিনায়।

এ যে ইতিহাস, কত মন ইতিহাসে শান্তি
চোঁখ বুঝে ডানা মেল, উড়ে যাবে ক্লান্তি;
কত কবি, কত গান, গেয়েছিল কত প্রাণ
শোক, তাপ, দুঃখে, একটু নিও তার ঘ্রান।

আজ সব গেছে মুছে, হৃদয় হয়নি তো বিলীন,
চোঁখ বুঝে দেখে নিও, হৃদয়ে সব আছে অমলিন।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success