অবসাদের অবকাশ Poem by RAJAT GHOSH

অবসাদের অবকাশ

কত গল্প ভেসে যায় উপত্যকার ভিড়ে
কত নদী বয়ে লেখে গল্প অজানা ইতিহাসে,
তবুও সন্ধ্যার ঘাটে দুটি শালিক গল্পনীড়ে
ওদের গল্প বৃষ্টিভেজা শ্রাবণ রাঙা মাসে।

ওরা যায় উড়ে, দেশ হতে দেশে, বহুদূরে
আদর চাদর মেঘমল্লা চুমু বেহাগ সুরে,
আলতো আবেশ নীলাকাশে শুধুই চন্দ্রমাস
রাত্রি শেষে নীহারিকায় শুধুই অবকাশ!

আঁধার আলো নৌকা ভেজা চোরাই ফুটপাথে
নিভে যায় বাতি দগ্ধ দহন মরীচিকার চোরাস্রোতে,
সোঁদা রাস্তায় সাজে শহরের প্রেম আর ট্রামলাইন
শান্তি ট্রাফিক ভুলে গেছে সংবিধানের কত আইন!

অবসাদ, ক্যানভাস, কল্পনা কোলে
এক শিশু, বুঝি যীশু, একাই খেলে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success