চলো এ পৃথিবীর বিষণ্ণতা বদলাক উপত্যকায়
ছোট প্রাণ যেন ছবি আঁকে সাদা রং তুলিকায়,
সময় হয়েছে দূরে ফেলি দূরের সীমাহীন নিশ্বাস
সময় হয়েছে ছোট প্রাণ নিক বই খাতার প্রশ্বাস!
কল্পনা যাক ছাড়িয়ে ছোট গল্পের ঠাকুমা আসরেতে
স্মার্টফোনের রিং টা বদলাক, ধামসা মাদলের বোলেতে,
খাঁচাবন্দি আন্দামান হতে, ওরা কি মুক্তি পাবে অবশেষে
নাকি আধুনিক আকর্ষনে মজবে ওরা একনিমিশে?
চলো তুলে দিই হাতে, বই, খাতা আর কলম
ভেসে যাক, ভাসা পৃথিবীর ওয়ালপেপারের আকর্ষণ,
ওপারের পৃথিবীটাকে করি বন্দি টেবিলের ড্রয়ারে
বইখানা হোক ঢাল, সন্ধ্যাটা কি মিষ্টি, আহারে!
চলো বিদ্রোহ করি পাহাড় চূড়ায়, ভেসে যাক আধুনিক সমতল,
আদিমতা নেই দূরে, আসবে কি প্রাচীন গুরুর আশ্রমস্থল?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem