সব ওজন সমান
এ জগত
জীবন্ত লাশের সমাহার,
জীবন্ত লাশেদের কাছে
কান্না পৌঁছায় না;
কান্না!
কারাই বা কাঁদছে?
কাঁদের কাছেই বা কাঁদছে,
জীবন্ত লাশ একে অপরের কাছে কাঁদছে;
অবশ অবচেতনে পূর্ণতা খুঁজতে কাঁদছে;
পূর্ণতা!
পূর্ণতা কোথায় খুঁজছে,
অপর জীবন্ত লাশের কাছে;
যে তোমায় শেখাচ্ছে/ শিখিয়েছে ইন্দ্রিয় সুখার্থে
সব মাপা ঠিক, শুধু নিজেকে না মাপা;
সেই না মাপা তুমি;
প্রশ্ন করেছো কখন
এতো না পাওয়ার
চিৎকার কেনো;
শুধু তুমি খুঁজে যাও, কেঁদে যাও, রক্তের সম্পর্ক/ বন্ধুত্ব/ভালোবাসা য়
শুধু তুমি খুঁজে যাও,
কেঁদে যাও;
নেই, কিছু নেই
শুধু আছে পরবর্তী আর কোনো জীবন্ত লাশের খোঁজ;
খুঁজতে খুঁজতে
পরিণতি শুধু জীবন্ত লাশ।
Copyright ©️ Protected
নন্দিনী বীথিকা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem