মনখারাপের আনন্দ Poem by RAJAT GHOSH

মনখারাপের আনন্দ

যদি মনখারাপের দিনে একলা বসো রোয়াকে
ডাক দিও তুমি বৃষ্টিকে শুষ্কতার উষ্ণ মোড়কে,
গিটারের তারে সুর তোলো এক অনুভবী কান্না
ছেঁড়া তারে বাজিয়ে নিও সুরেলা চুনি আর পান্না।

মধুময় গোধূলি শেষে যদি না ফেরো বাড়ি প্রত্যাশে
ধরো পথ বলাকার দেশে আশার ঝাঁকার অভিলাষে,
তিমির রাত্রি আর পোড়া একফালি ঝলসানো চাঁদে
আলোকিত পৃথিবীতে তোমার আশা যেন জাগে।

কি ছলনা এই পৃথিবীর একফালি যুদ্ধ ঘরে
বন্দি করেছো স্বাধীনতাকে ডোরে খিল খুলে,
মেলে দেখো অলস ডানার শেষ পালকগুলো
বিরামে বিবশীত হয়নিতো মাথায় নেওয়া ধুলো?

জীবনখানি তুমি বড় মোহময়ী
তোমাকে হারিয়ে হবো কি বিজয়ী?

Saturday, July 13, 2019
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success