ভারত আর বাংলাদেশের মানুষকে অরুণ মাজীর চিঠি Poem by Arun Maji

ভারত আর বাংলাদেশের মানুষকে অরুণ মাজীর চিঠি

Rating: 5.0

প্রিয় বন্ধুরা,
ইতিহাস আছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ইতিহাস নিয়ে দখলদারির জন্য ইতিহাসের অস্তিত্ব নয়। ইতিহাস যেহেতু মানুষকে শিক্ষা দেয়, সেহেতু ইতিহাস বিকৃত করলে, মানুষের শিক্ষাও বিকৃত হবে। এবং তা যদি ঘটে, মানুষের যন্ত্রণা তাহলে বাড়বে।

পৃথিবীর সেই ইতিহাস যদি খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করো, তো দেখবে- মানুষের সমস্ত বড় বিপ্লবই কিন্তু বিজ্ঞানের হাত ধরে। সবুজ বিল্পব, সেও কিন্তু কৃষিতে যন্ত্র আর প্রযুক্তি প্রয়োগের ফল। শিল্প বিপ্লব- সেও কিন্তু বিজ্ঞানের ফসল। মানুষের আয়ু বৃদ্ধি- সেও বিজ্ঞান। আজকের দিনে, তোমার এক ডজন আমেরিকান বন্ধু (ফেসবুকের হাত ধরে) , সেও বিজ্ঞানের ফসল। বিজ্ঞান ধীরে ধীরে- ভৌগোলিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক সমস্ত বিভেদ মুছে দিচ্ছে।

এই বিভেদ মুছার কারনে, সব চেয়ে লাভবান হবে কারা? অরুণ মাজী বা তোমার মতো যারা দুর্বল দরিদ্র্য আর অত্যাচারিত। ক্ষতি হবে কাদের? রাজনৈতিক, ধর্মীয়, ব্যবসায়ী ইত্যাদি ক্ষমতাশালী শকুনদের।

এবার ভাবো- যারা আজকের দিনে ক্ষমতাশালী, তারা কি ক্ষমতা হারাতে চাইবে? অন্তত নিজের ইচ্ছেয় নয়। তাই তারা সাধারণ মানুষের ক্ষমতায়নকে প্ৰতিরোধ করবে। কিভাবে এই শকুনরা সাধারণ মানুষের ক্ষমতায়নকে বাধা দিবে?

১. ধর্মের আফিম
২. জাতিভেদের আফিম
৩. সাম্প্রিয়দায়িক আফিম
৪. রাজনৈতিক আন্তর্দলীয় অস্পৃশ্যতা (নেতাদের হুকুম- "অমুক রাজনৈতিক দলের ছেলেদের সাথে বসে চাও খাবি না"। অথচ সেই নেতারাই কিন্তু অন্য দলের নেতাদের সাথে একসাথে রাতে চড়ুইভাতি করছে।)
৫. শিক্ষাব্যবস্থাকে গোপনে ও নানা ছলনায় ধ্বংস করা
৬. বিজ্ঞান আর প্রযুক্তি শিক্ষাকে বিভিন্ন ছলনায় বাধা দেওয়া
৭. কুসংস্কারকে বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে ছড়িয়ে দেওয়া (বাংলাতে আজ ধর্মীয় গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার হিড়িক পড়েছে।)
৮. মিথ্যে খবর ছবি ভিডিও ইত্যাদি ছড়িয়ে বিভিন্ন জাতি আর ধর্মের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া ইত্যাদি।

এসবই এমন গোপনে, আর এমন ঘোমটার মোড়কে ঘটানো হবে, যা তুমি বিন্দুমাত্র বুঝতে পারবে না। আর তুমি তা বুঝতে পারোও না।

এজন্যই ভারতীয় উপমহাদেশ এতো প্রতিভা থাকা সত্বেও, আজও "THIRD WORLD" রয়ে গেলো। তোমাদের জন্য আমি কাঁদি, আর লড়াই করি। সেজন্য তোমরা আমাকে, আমার মা বাপ তুলে খিস্তি করো। আর শকুনরা তোমাদের চৌদ্দ পুরুষকে অসহ্য নির্যাতন করছে- তাই তোমরা তাদেরকে পূজা করো।

নাহঃ মানুষের যন্ত্রণায় ঈশ্বর আসে না। ঈশ্বর যদি সত্যিই থাকেন, তো উনি আরেক মানুষকে, মানুষের যন্ত্রণা লাঘবে পাঠান।

তোমরা ভালো থেকো।

অরুণ মাজী

ভারত আর বাংলাদেশের মানুষকে অরুণ মাজীর চিঠি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success