রজনীগন্ধা Poem by RAJAT GHOSH

রজনীগন্ধা

হালখাতার হিসাবে হিজিবিজি
বর্ষার ব্যাকুলতাও বনবাসে,
একলা একলা একাকীত্ব
ব্যর্থ বিছানায় বিরামহীন।

মন মাতানো মনগুলো
বেঁচেছিলো বটের বনে,
হটাৎ হেসে হল্লা হেনে
পালিয়ে প্রেম পাখার পানে।

নিরাশ নিরালে নিদ্রিত নয়ন
চকিতে চঞ্চলা চেনেনা চরণ,
একলা একলা একাকী এখন
ভালোবাসে ভুবন ভরে ভীষণ।

রাত্রি রিক্ত রক্তিম রজনীগন্ধা
সন্তর্পনে সুখ শোনে সকাল সন্ধ্যা?

Tuesday, July 30, 2019
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success