দুই পৃথিবী Poem by RAJAT GHOSH

দুই পৃথিবী

একখানি চিঠিতে লেখা আছে
রক্ত দিয়ে মনের কথার সুরগুলো,
আবছা বিকালে ক্লান্তি নেমেছে
মুক্ত মাঠের মেঠো পথঘাট গুলো।

বহু বর্ষণ শেষে শান্ত ধরণীর বুকে
কে যেন গায় বন্দি পাখির গান,
মেঘের কোলে শুয়ে একলা আকাশ
নীল দিগন্তের দেশে কাঁদায় প্রাণ।

আজও আবছা আকাশ শোনে
আগাম প্রেমের আগমনীর সুর,
বজ্রাঘাতের আগুনে ঝলসাক
দুই পৃথিবীর ভৌগোলিক দূর।

Sunday, August 25, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success