পাগলের প্রশ্ন Poem by Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

পাগলের প্রশ্ন

খিয়া, খিয়া, এ এ এই খিয়া.....
আমি তো ব্ল্যাক বেল্টের অধিকারী,
তার দৌলতে বেশ কিছু ছেলে মেয়ে দের ট্রেনিং
দিই আরকি, মাসোয়ারা ভালোই হয়।
সেদিন মাঠের ঘটনা-
ছাত্রদের অনুশীলন কিছুক্ষন হয়েছে
অমনি আগমন আগন্তুকএক অর্বাচিনের:
ক্যারাটে শিখে কি হবে, বাঘ বা সিংহ এলে মারতে
পারবে? "
সবাই হো হো করে হেসে উঠলো,
একজন ছাত্রী বলে উঠলো:
আরে ঐ ছেলেটা পাগল, শোন ক্যানে,
ও ভাবছে আমরা পশুর আক্রমণ
থেকে বাঁচার জন্য তৈরি হচ্ছি।

পাশে দাঁড়িয়ে থাকা বয়স্ক এক দর্শক কাকু
বলে উঠলো: আরে ও ছোঁড়া ওমনি
সেদিন খবরের কাগজে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার
ছবি দেখে এইরকমই প্রশ্ন;
এটা ছুঁড়ে কি লাভ, যদি বড় উল্কা বা চাঁদ
তারা খসে পড়ে এটা কি আটকাতে পারবে?
অন্য গ্রহে কোনো পিরানি তো
এখনো আবিস্কার হয়নি।
- - - - - -

Saturday, August 31, 2019
Topic(s) of this poem: irony
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success