ভাই কেমন আছেন?
জী, ভাইডি এখন নিরাপদ আছি,
যেমন;
ধরুন, আমরা বস্তিতে থাকতাম,
গাড়ি নিয়া আমাদের ইয়াবা পাচারে নিয়া যাইতো,
না গেলে পুলিশ দিয়া ধইরা নিয়া চালান করতো,
এভাবে অনেক অনেক কামাইতো,
অনেকে ৮/১০ টা বাড়ির মালিক ওইলো,
আপ্নাগো কতো দিতো?
এই কয়েক হাজার ওইবো,
ক্রস ফায়ার হল কিভাবে?
উপুর থেকে চাপ আইলো,
কতো হাতে পায়ে ধরলাম,
কত টাকা হেগর কামায়া দিছি;
কিন্তু যারা আনায় কালা গাড়িওয়ালা,
হেগর কিচ্চু অয় না;
পরে একদিন রাতে পুলিশ আইলো,
বউরে আর মাইয়ারে কইলাম, আমি শেষ তরা সাবধান থাকিস;
এই বস্তি ছাইরা যাগা;
আমারে অই দিকে নদিডার নামায় নামতে কইল,
মুই নামতেই ছররা গুলি দিয়া বসলো,
দেহেন আমার মারির কয়ডা দাত নাই একটা চোখ নাই!
আল্লায় কয় থাক; ওগোরে দরতিয়াছি...
এইহানে আর জোর কইররা আকাম করাইয়া হালারা ভাগতে পারবেনা নে! !
সকল ক্রস ফায়ার আত্তার চিৎকার
"ওই আর সেফার টু ইউ গড "
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem