বেঁচে থাকার স্বপ্নে জেগে আছি
জেগে আছে পৃথিবী, পৃথিবীর কুয়াশা
লালিত পৃথিবী শেষ হয়ে যাবে
শুরু হবে প্রভুর একাকি বসবাস
কোনো কাল নেই, কোনো দেশ নেই
শূন্য প্রাসাদ
একা হওয়ার যন্ত্রনা প্রভু ভুলে যেতে চাও
আমাকেও ভোলাও
হাত তুলি, মোনাজাত করি
প্রভু, তুমি চিরঞ্জিবী হোও
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
very good..do you write on bangla-kobita.com?