প্রাণের সাথী Poem by Dipankar Sadhukhan

প্রাণের সাথী

তোমার চোখে দেখেছিলাম
আমার স্বপ্ন, আমার খুশি।
জানি না তুমি কেমন আছ
এক বুক অভিমান নিয়ে।
আমার দ্বার উন্মুক্ত রবে
তোমার জন্য চির তরে।

দেখলে আমার বাহিরালয়;
বুঝলে না মোর কোমল হৃদয়।
তোমার সুরে আমার তরে
আমার প্রাণ বাজায় বাঁশি।
তোমার প্রেমে আমার প্রাণে
উঠত জোয়ার রাত ও দিনে।

আমার মনে আজও তুমি
যেমন ছিলে আছ তেমনি।
দেখলে শুধু রক্ত আঁখি
বুঝলে না মোরে প্রাণের সাথী।
আমার দ্বার উন্মুক্ত রবে
তোমার জন্য চির তরে।

©দীপঙ্কর সাধুখাঁ
Kolkata, India.
26th May,2015

প্রাণের সাথী
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success