শান্তি শিশু Poem by RAJAT GHOSH

শান্তি শিশু

"বলতে বলতে বোধন বোধহয় ব্যাথিত,
কল্পনার কাঙালী কবি কামনায় কাতরায়,
সবটা শেষে সুন্দর সাজানো সখী সুখী,
জানতে জানতে জানটা জানে জানি।"

আবোল তাবোল বিড়বিড় করে শিশুমন,
অনভিজ্ঞ, উদভ্রান্ত, বোকামির সারল্যে;
অর্থহীন চিৎকারের বহুমূল্য ভুতুড়ে ভাষায়,
টাইপের খটখট থেমে তাকায় একবার।

কাশবাক্সের ক্যশিয়ার নোটে হাত থামিয়ে
চেয়ে রয় ওই নাড়ানো অনর্থক চোঁখের পাড়ে।
ক্ষনিকের জন্য একটু বোধহয় মেলে শান্তি,
ব্যস্ত, ব্যাতিব্যাস্ত, ব্যাধিগ্রস্ত বিরামহীন জীবনে।

কাজ মিটিয়ে শান্তি শিশু চলে গেছে দূরদেশে,
ও কান জ্বলছে টাইপ-কিবোর্ডের খটখটে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success