মহান হতে চাও? (2) Poem by Arun Maji

মহান হতে চাও? (2)

বীর আর সাহসী হতে চাও তো
যা কিছুতে তুমি ভয় পাও
সে সব কিছু প্রতিদিন একটু একটু করো।

প্রেমিক আর মহান হতে চাও তো
যাদেরকে তুমি ঘৃণা করো
তাদেরকে প্রতিদিন একটু করে ভালোবাসো
আর উৎসাহ দাও।

গাইতে গাইতে গায়েন।
বাজাতে বাজাতে বায়েন।
বীর আর মহান সাজতে সাজতে
একদিন সত্যিকারের মহান।

© অরুণ মাজী

মহান হতে চাও? (2)
Friday, April 5, 2019
Topic(s) of this poem: courage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success