Adhkhana Chand Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Adhkhana Chand

তারপরের গল্পে আধখানা চাঁদ,
একটি পেঁচার সহাবস্থান
দীর্ঘরাত্রি অনিদ্রা চোখে
হেমলক পান।
বাতাসের তীব্র শরীরী স্পর্শে
পুরনো খেলা,
ছেলেবেলা
নিস্সঙ্গ ফানুস উড়ায়
সে ছিল কেমন রাখালিয়া দিন
শৈশবের চড়াই!
তারপর তো মরিচিকার পথে
ছোটা
বিমুগ্ধ বালিকার চোখে
কিশোর হয়ে ওঠা।
স্বপ্নে দেখা
ছবিগুলো
এলবামে চেপে রাখা।

তারপর

একাপথ চলে যায়
সোজা
শুধু আধখানা চাঁদ খোঁজা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success