রাধার মর্মবেদনা (১ম খন্ড)(Agony Of Radha) Poem by Arun Maji

রাধার মর্মবেদনা (১ম খন্ড)(Agony Of Radha)

​​কানাই তুমি নিঠুর বড়
বাঁশির সুরে ডাকো।
সুরের স্বরে গভীর করে
রাধার মরণ আঁকো।

​"​রাধে গো রাধে আমার রাধে​"​
কাঁদে বাঁশির প্রাণ।
রাধার প্রাণ নয়কো নিঠুর
​বিঁধে প্রণয় বাণ।

কেন গো তুমি বংশীধ্বনি
হানো বুকে বিষ​? ​
রাধা অন্তর ব্যথিত নিরন্তর
​জ্বলে অহর্নিশ।

এলে গো যদি বংশীধ্বনি
বংশীবাদক কোথায়?
নিঠুর বাদক ​কানাই আমার
​করুণা তার নাই​! ​

© অরুণ মাজী
Painting: Amit Bhar

রাধার মর্মবেদনা (১ম খন্ড)(Agony Of Radha)
Friday, March 23, 2018
Topic(s) of this poem: love,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success