আকাশে নেই মেঘ
অথচ আমার উঠোনে বৃষ্টি।
মেঘ, তোমার নাম কি গো?
থাকো কোথায়?
জীবন আমার ভাষাহীন
অথচ হৃদয়ে আমার কবিতা।
জানো মেঘ?
তোমার জন্য এক কবিতা লিখেছি।
অগোছালো তুচ্ছ এক কবিতা।
শুনবে? একটু শুনবে?
বসন্ত যখন বুকে তোমার
আমার বুকে বাঁশি।
ঝিলিক যখন চোখে তোমার
আমার চোখে হাসি।
কি বললে? হলো না?
তা নাই বা হলো কবিতা
হৃদয়ের স্পন্দন তো বটে!
হৃদয়ের স্পন্দনকে কি
কবিতা কখনো বলে না?
তা যাক গে।
বুকে তোমার কিসের সুগন্ধ বলো তো?
জানো মেঘ?
তোমাকে একটু ছুঁতে ইচ্ছে করে।
দেবে? দেবে একটু ছুঁতে?
মেঘের বুকে রাত্তির
অথচ আমার চোখে স্বপ্ন।
আচ্ছা মেঘ
স্বপ্ন দেখার মতো
জীবনে কখনো কিছু ঘটে নি।
তবু এতো
স্বপ্ন দেখি কেন বলো তো?
মেঘের বুকে সূর্য
অথচ আমার বুকে আলো।
এমন কেন হয় মেঘ?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem