দেবত্বকে ছুঁয়ে দেবো আমি (Amal) Poem by Arun Maji

দেবত্বকে ছুঁয়ে দেবো আমি (Amal)

Rating: 5.0

তুমি ভালোবাসো নি বলে
আমি ভালোবাসবো না?
বাসবো। আলবৎ বাসবো।
হাজারবার ভালোবাসবো।

না হয় তুমি
দাও নি ছুঁতে ঠোঁট।
না হয় কখনো
ছুঁইনি তোমার বুক।
কিন্তু তোমার হাসি?
তোমার কাজল চোখের
ঝিলিক ঝিলিক হাসি?

এক স্বর্গ নিষ্ঠা নিয়ে
পান করেছি তাকে।
লুকিয়ে রেখেছি সংগোপনে
গোপন এক সিন্দুকে।

ফিরিয়ে দিয়েছো বলে
কেন ফিরাবো তোমায়?
কেন ফিরিয়ে দেবো এ আলো?
এ বাতাস? এ সবুজ?
এ মৃন্ময় পৃথিবীর মানুষকে?

ভালোবাসা দাও নি বলেই
আরও আরও
ভালোবাসা দেবো আমি।

অভিমানে। হ্যাঁ হ্যাঁ, অভিমানে।
কেবল অভিমান ভর করেই
দেবত্বকে ছুঁয়ে দেবো আমি।

© অরুণ মাজী

দেবত্বকে ছুঁয়ে দেবো আমি (Amal)
Saturday, June 20, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success