সময়ের হাতে ব্যাট
মার খাচ্ছে মানুষ।
লাফিয়ে ঝাঁপিয়ে হরেক কসরত করে
'বল' করলো মানুষ
তো সপাটে মারলো সময়।
ওহে মণু মাস্টার
চোখে কি ন্যাফা হয়েছে তোমার?
দেখছো না
বল পাওয়া যাচ্ছে না?
কৃমির হাতে নেতৃত্ব
তো ডুবছে দেশ
মরছে মানুষ
কাঁদছে অনাথ শিশু।
আজব এক দেশ
কৃমিকে কৃমি বলা যায় না!
সেই কৃমির মলমূত্র চাটে যারা
ক্ষুব্ধ হয় তারা।
মুখ দিয়ে মলত্যাগ করে
ছুঁড়ে দেয় তারা
তোমার আমার দিকে।
তুমিই বলো না পেন্তীর মা
দেশের সর্ব্বনাশের
আজ ক বছর হলো?
সময়ের হাতে ব্যাট
মার খাচ্ছে মানুষ।
অধঃপতনের বোর্ডে
কত স্কোর হলো?
ওহে নগেন মাস্টার
কৃমিমূত্রে বুঁদ হয়ে
কত দিবাস্বপ্ন আর দেখবে?
তোমার বাপ ঠাকুরদার
আর কত অপমান করবে?
কৃমির হাতে নেতৃত্ব
তো কোলের শিশু মরবে না?
© ডাঃ অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem