জীবন যাত্রাপথ ও এক আহাম্মক (Amal) Poem by Arun Maji

জীবন যাত্রাপথ ও এক আহাম্মক (Amal)

ছুটে যাওয়া আর ছুটে যাওয়া
কেবলই ছুটে যাওয়া।

জীবনের পুরোটাই তো পথ
গন্তব্যের দৈর্ঘ্য কতটা?

এক গন্তব্যে পৌঁছলেই
আর এক গন্তব্যের তীব্র হাতছানি-
'আয় আয়, ছুটে আয়।'

তো আবার সেই পথ
আবার সেই ছুটে যাওয়া।

সদাই যদি ছুটছি আমি
তো গাইবো কখন?
বাঁশি বাজাবো কখন?
তা ধিন তালে নাচবো কখন?

ওহে আহাম্মক অরুণ মাজী
জীবনের পুরোটাই যদি যাত্রাপথ
তো যাত্রাপথেই গাইতে শেখ
যাত্রাপথেই নাচতে শেখ।

© অরুণ মাজী

জীবন যাত্রাপথ ও এক আহাম্মক (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success