মেরুদন্ড সোজা নয় আমার (Amal) Poem by Arun Maji

মেরুদন্ড সোজা নয় আমার (Amal)

হাড়ের উপর হাড়
পেশীবহুল দেহ
তবুও
মেরুদন্ড সোজা নয় আমার।

ঝুঁকে পড়তে চায়।
উচ্ছিষ্ট ভোজনের ঝোঁক
বাড়ি গাড়ি খ্যাতির সখ
নীল আলোয় বেলেল্লাপনা
কেমন যেন
হাতছানি দেয়।

ভাবি
কৃমির অন্ডকোষে জমা
যত সাফল্যের অমৃত।
তাই চেটে দিই সেই বস্তু
দেবতার প্রসাদ জ্ঞান করে।

এই হাত
এই পা
এই মনুষ্য দেহ
এই ঈশ্বর প্রদত্ত পবিত্র আত্মা
সবই উচ্ছিষ্ট ভোজনের তরে।

হাড়ের উপর হাড়
পেশীবহুল দেহ
তবুও
মেরুদন্ড সোজা নয় আমার।
© অরুণ মাজী

মেরুদন্ড সোজা নয় আমার (Amal)
Sunday, September 5, 2021
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success