তোমরা ভাবো ঈশ্বর পুরুষ আমি ভাবি নারী (Amal) Poem by Arun Maji

তোমরা ভাবো ঈশ্বর পুরুষ আমি ভাবি নারী (Amal)

তোমরা ভাবো ঈশ্বর পুরুষ
আমি ভাবি নারী।
নারী বিনা এ জগতে
কিসের খবরদারি?

তোমরা ভাবো নারী দুর্বল
আমি ভাবি শক্তি।
মা বিনা ঈশ্বর কে
কারে করো ভক্তি?

তোমরা ভাবো পুরুষই সব
আমি ভাবি নারী।
বাঁচবে কি হে পুরুষ
মাতৃ বক্ষ ছাড়ি?

© অরুণ মাজী

তোমরা ভাবো ঈশ্বর পুরুষ আমি ভাবি নারী
(Amal)
Sunday, September 19, 2021
Topic(s) of this poem: child,son,woman
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success