দেখো, একদিন
অনন্তের পথে চলে যাবো আমি।
বাঁ দিকে পুকুর
ডানদিকে শ্মশান
সব কিছু পেরিয়ে
অনন্তের পথে চলে যাবো আমি।
মানুষ
বেঁচে থাকে কেন?
গৃহবন্দী মানুষ
মরে, বেঁচে থাকে কেন?
এই গাব গাছ
এই তাল তমাল নদী
এই সুন্দর জ্যোৎস্না
এই অনন্তের অনন্ত বাঁশি
সদাই ডাকে আমাকে।
আজ একটু ভালোবাসো
তাই মন চায় না।
কিন্তু একদিন
ভালোবাসার চৌকাঠ পেরিয়ে
অনন্তের পথে চলে যাবো আমি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem