কেবল জোনাকির জ্যোৎস্নার মত
হাসি হাসে তারা।
কিন্তু কে তোমাকে চেনে?
তোমার ভেতর
এই যে ধূসর রঙ
সানাইয়ের করুণ সুর
অতর্কিতে বর্গীর হানা
রোদ বৃষ্টির মুহুর্মুহু খেলা
কে জানে তা?
যাকে চেনা মনে হয়
তারা চেয়ে অচেনা আর কেউ নেই।
যাকে জানা মনে হয়
তারা চেয়ে অজানা আর কেউ নেই।
জীবন যৌবন পৃথিবী
সবই স্বপ্ন
সবই ভ্রম।
সবই মেঘলা আকাশে
ক্ষণস্থায়ী রামধনু।
এই আছে এই নেই।
এই যে তুমি আমি
আমাদের মধ্যে বন্ধুত্ব
অথবা দূরত্ব
সবই ক্ষণস্থায়ী স্বপ্ন।
এই আছে এই নেই।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem