মেঘের দেশে কোন আইন নেই (Amal) Poem by Arun Maji

মেঘের দেশে কোন আইন নেই (Amal)

মেঘের দেশে
কোন আইন নেই
আদালত নেই।

আইন নেই বলে
সেখানে আইন কেউ ভাঙে না।
ভাঙে না বলে কেউ গড়ে না।
মেঘেরা তাই
প্রশান্ত প্রাণোচ্ছ্বল প্রাজ্ঞ।

অথচ ভোঁদড়দের দেশে?
কমিটি
তার উপর আর এক কমিটি
আর তারও উপর, ভোঁদড়দের ভোঁদড়-শিরোমণি।
আর সেই শিরোমণির দুর্গন্ধযুক্ত আন্ডারপ্যান্টে
'ভোঁদড় রাজার আইন'।

এত আইন, এত কমিটি
এত আস্ফালন!
তবুও তারা ভোঁদড়
যুগযুগ ধরে ভোঁদড়
আজন্ম ভোঁদড়
আমৃত্যু ভোঁদড়।

© অরুণ মাজী

মেঘের দেশে কোন আইন নেই (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success