মানুষ পরকীয়া ভালোবাসে (Amal) Poem by Arun Maji

মানুষ পরকীয়া ভালোবাসে (Amal)

পরস্ত্রীর চেয়ে
সুন্দরী নারী আর হয় না।
যেমন হয় না
পর পুরুষের চেয়ে
সুন্দর কোনো পুরুষ।

মানুষ পরকীয়া ভালোবাসে।
যেমন ভালোবাসে
গর্ভবতী নারী, তেঁতুলের আচার।
রঙিন পাপ, রাতের আঁধার।

মানুষের সঙ্গে
শুয়োরের কোন সংযোগ সূত্র নেই।
বাতিক্রম কেবল
রাতের আঁধারে মানুষের
ঘোঁত ঘোঁত শব্দ।

এই যে ভদ্রতা নামক  
হারামের চাদর
বিনয় নামক  
উচ্ছৃংখলতার চাবিকাঠি-
শুয়োর নামক নিকৃষ্ট জীব
আদৌ তা জানে না।
ঘোমটার নিচে খ্যামটা নাচ
এ কেবল মনুষ্য জাতির অলংকার।

লজ্জা, নারীর ভূষণ
বীর্য, পুরুষের।
এ সবই কেবল
গল্প কবিতা আস্ফালনে।
আসলে মানুষ কেচ্ছা ভালোবাসে
পরকীয়া ভালোবাসে।
যেমন ভালোবাসে শকুন
ভাগাড়ের রক্ত।

© অরুণ মাজী

মানুষ পরকীয়া ভালোবাসে (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success