সাধনা কি এবং কেন? (Amal) Poem by Arun Maji

সাধনা কি এবং কেন? (Amal)

কোন বিশেষ চরিত্র অভিনয় করতে করতে, মানুষ একদিন সেই চরিত্র হয়ে উঠে। এ কোন কথার কথা নয়। এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে।

দীর্ঘ সময় ধরে, একাগ্র চিত্তে তুমি যদি বলতে থাকো 'আমি বীর আমি সাহসী', তাহলে একদিন তুমি সত্যিই বীর এবং সাহসী হয়ে উঠবে। বিজ্ঞান একে বলে 'Autosuggestion'।

গাইতে গাইতে গায়েন। বাজাতে বাজাতে বায়েন। বীরত্বের সাধনা করতে করতে, বীর হয়ে উঠা। এসবই 'Autosuggestion'।

এর অর্থ, সব কিছুর মূলে রয়েছে সাধনা। সেই সাধনা কখনো বা দৈহিক। কখনো বা মানসিক। কখনো বা এই দুইই একসঙ্গে। যে কোন সাধনাই হোক না কেন, একাগ্রতা হলো আসল কথা।

মানুষ যদি মিথ্যে কোন কিছু সাজতে চায়, তো তাতে ক্ষতি কি। আসল কথা হলো, সে কি সাজতে চায়? কত একাগ্রচিত্তে সাজতে চায়? সে যদি একাগ্র চিত্তে মহৎ বা বীর সাজতে চায়, তো তাতে ক্ষতি কি? বরং তাতে সেই ব্যক্তির লাভ, সমগ্র মানুষ জাতির লাভ।

ডাঃ অরুণ মাজী /সিডনি
PAINTING; WAB

সাধনা কি এবং কেন? (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success