মৃত্যুকাতর অমল ও মালবিকা উপত্যকা (Amal) Poem by Arun Maji

মৃত্যুকাতর অমল ও মালবিকা উপত্যকা (Amal)

Rating: 5.0

ওহে নারী
এতো মৃত্যু কেন তোমার বুকে?
জানো না
মৃত্যুতে আমার আমৃত্যু নেশা?

হাসিতে তোমার লাবণ্যপূর্ণ মৃত্যু
বুকে তোমার পাহাড় প্রমাণ মৃত্যু
নাভিতে তোমার সোনালী স্বচ্ছ মৃত্যু
ঊরুতে তোমার ঝর্ণা ঘেড়া মৃত্যু।

মৃত্যু মৃত্যু আর মৃত্যু
চির মৃত্যুময় তুমি সঞ্জীবনী আহ্বান
চির আঁধারময় তুমি স্বৰ্গের আহ্বান।

ওহে নারী
এতো গরল কেন তোমার বুকে?
এতো আঁধারে ঢাকা আলো কেন চোখে?
জানো না, আঁধারে ঢাকা গরল নদীতে
আমার আমৃত্যু নেশা?

ঠোঁটের ভাঁজে তোমার
পূতসলিলা গরল গঙ্গা।
ঊরুর সন্ধিদেশে তোমার
মৃত্যুর পবিত্র বৈতরণী।

ওহে নারী
মৃত্যু পিপাসায় আর কত মৃত্যু গুনবো?
একদিনও কি এ উন্মাদকে
একটু মৃত্যু কুড়াতে দেবে না?

© অরুণ মাজী
Painting: Amit Bhar

মৃত্যুকাতর অমল ও মালবিকা উপত্যকা (Amal)
Sunday, November 18, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success