ভালোবাসা চাই না ছ্যাঁকা দাও তুমি (Amal) Poem by Arun Maji

ভালোবাসা চাই না ছ্যাঁকা দাও তুমি (Amal)

ভালো তবে বেসো না
ছুঁয়ে দাও তুমি।

আড়চোখে চেয়ে চেয়ে
অন্তর-আঙিনা রোদে ছেয়ে
ছুঁয়ে দাও তুমি।

নখে নখে জাদু ভরে
তালুতে তোমার তৃষ্ণা ভরে
ছুঁয়ে দাও তুমি।

ভালোবেসে কাজ নেই
ঠেসে দাও তুমি।

ঘেঁষে ঘেঁষে পাশে বসে
হেসে হেসে ঘষে ঘষে
ঠেসে দাও তুমি।

পাশাপাশি হেঁটে হেঁটে
মিথ্যে হোঁচট খেতে খেতে
ঠেসে দাও তুমি।

ভালো আমায় বেসো না
আঁচড়ে দাও তুমি।

তীক্ষ্ণ নখে আকাঙ্খা এঁকে
দাঁতে দাঁতে ঠোঁট কেটে
আঁচড়ে দাও তুমি।

ভরা বুকে বুক ছুঁয়ে
ধৈর্য্যচ্যুত দাঁত দিয়ে
আঁচড়ে দাও তুমি।

ভালোবাসা চাই না
ছ্যাঁকা দাও তুমি।

আগ্নেয় বুকের আগুন দিয়ে
নাভি উপত্যকার বিছুটি দিয়ে
ছ্যাঁকা দাও তুমি।

ওষ্ঠ রেণুর অধৈর্য্য দিয়ে
নিতম্ব নদীর নির্যাস দিয়ে
ছ্যাঁকা দাও তুমি।

ভালোবাসা চাই না
ছ্যাঁকা দাও তুমি।
ভালোবেসে কাজ নেই
ঠেসে দাও তুমি।

© অরুণ মাজী

ভালোবাসা চাই না ছ্যাঁকা দাও তুমি (Amal)
Tuesday, December 25, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
??????? ???????? 25 December 2018

দুর্দান্ত ।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success