এবার আমার নিদ্রার সময় (Amal) Poem by Arun Maji

এবার আমার নিদ্রার সময় (Amal)

(কবি নীরেন চক্রবর্তী ওনার মৃত্যুর মুহূর্তে
যে কবিতাটা হয়তো লিখতে চেয়েছিলেন
কিন্তু লিখতে পারেন নি, সেটা আমি ওনার হয়ে
আজ ২৫শে২০১৮ ডিসেম্বর লিখে দিলাম।)
- - - - - - - - - - -
তালা খুলে দেখি
কিছু নেই।

নেই নেই
কিছু নেই।

গর্বিত গর্বে
ভেবেছি
অনেক জমিয়েছি এ বুকে।
এক ঝুড়ি ভালোবাসা
এক মন বিশ্বাস
এক সিন্দুক প্রতিশ্রুতি।

অথচ
তালা খুলে দেখি....

আকাশের গায়ে
যে তুলসীতলা
ওখানে আজ সাজ সাজ রব।
হরিনাম। সংকীর্তন।
দম নেওয়ার ফুরসৎ নেই
আমার আগামী মায়ের।

আগামী কাল
আমার ওখানে জন্মলগ্ন।

কিন্তু আজ? এ মুহূর্তে?
এ পৃথিবীতে?
নিঃস্ব। নিঃস্ব আমার বুক।

নিঃস্ব বুকে চলে যাবো?
কিছু নিয়ে যাবো না?
কিছু নেওয়ার নেই?

অসংখ্য ভুল করেছি ঠিকই।
অসংখ্যবার
লোভ হিংসা ক্রোধে
গ্রস্ত হয়েছি ঠিকই।
কিন্তু একটুও কি ভালোবাসি নি?
কাউকেই কি ভালোবাসি নি?

কোত্থেকে
এক ফোঁটাজল গড়িয়ে পড়লো মাটিতে?
তুমিই বলো না বসুমাতা
কাউকেই কি ভালোবাসি নি?
তোমাকেও না?
কখনো না?

আঁধার নেমে আসছে।
এবার আমার নিদ্রার সময়।

চিরনিদ্রা।

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

এবার আমার নিদ্রার সময় (Amal)
Tuesday, December 25, 2018
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success