গাঢ় যদি হয় রাত্রির আলিঙ্গন (Amal) Poem by Arun Maji

গাঢ় যদি হয় রাত্রির আলিঙ্গন (Amal)

Rating: 5.0

গাঢ় যদি হয়
রাত্রির আলিঙ্গন
গাঢ় করো তোমার আলিঙ্গন​ ​​হে সখী ​
গাঢ় করো তোমার আলিঙ্গন।

অন্যথায়
মুছে যাবে প্রেম-প্রদীপ
​অভ্যাস নামক ঘন কুয়াশা​র ​
মায়াবী মায়াজালে।

বেশ্যার​ও নিটোল বুক আছে
লোভের​ও চিকন জৌলুস আছে
হিংসার​ও মোহিনী শীৎকার আছে।
​আর মানব হৃদয়ে-
​এক পৃথিবী দুর্বলতা আছে। ​

প্রেমের গাঢ় আলিঙ্গন বিনা
খসে পড়বো আমি
নয়নাভিরাম নষ্টামির স্নিগ্ধ নরকে।

​প্রেম মাঝে শুদ্ধতা খুঁজো না সখী
​প্রেম মাঝে শুদ্ধতা খুঁজো ​না।

সবলের বিচার হয়। দুর্বলের নয়।
দুর্বল পাপ তো করবেই।
মনুষ্য জাতি এতো দুর্বল
সে বিচার যোগ্য নয়।
ঈশ্বর মানুষকে
​তার পাপের আগেই ক্ষমা করে বসে আছেন। ​

তাই পাপী হলেও
দাও আমায় গাঢ় আলিঙ্গন।

© অরুণ মাজী

গাঢ় যদি হয় রাত্রির আলিঙ্গন (Amal)
Sunday, January 13, 2019
Topic(s) of this poem: forgiveness,love
COMMENTS OF THE POEM
Nazmul Karim 14 January 2019

আপনার লেখায় বারুদের গব্ধ পাই, গাজা আফিমের গন্ধে নিস্তব্ধ আমি পাই এই বয়সে তারুণ্য ফিরে পেতে চাই

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success