রোদ আকাশ মেঘ (Amal) Poem by Arun Maji

রোদ আকাশ মেঘ (Amal)

Rating: 5.0

সুন্দর নীল আকাশ কি
এমনি করে মেঘে ঢেকে যায়?

আমার চোখে ছিলো- বৃহস্পতির বিচ্ছুরণ মাখা বলয়
মনে ছিলো- অদূর অস্তরাগ থেকে আগত সানাই
হৃদয়ে ছিলো-চিরহরিৎ হলুদ চাঁপার হর্ষধ্বনি।
এমন সময়ে, ঠিক এমন সময়ে...
কোন এক ভিনদেশের এলোকেশী
কপালে ঘাম নিয়ে
দাঁড়ালো সম্মুখেআমার.....

তালগোল পাকিয়ে গেলো।
বুদ্ধি সংযম দৃঢ়তা
সবকিছুরই অকাল মৃত্যু ঘটলো।
তার হাসিতে কি জ্যোৎস্না ছিলো?
চোখে কি কোন মায়া ছিলো?

ইচ্ছে হলো
মুছিয়ে দিই তার কপালের ঘাম।
(এলোকেশীর কপালের ঘাম?
অথবা আমার হৃদয়ের আনন্দাশ্রু?)

সে বলে গেলো-
"ডেকো। কখনো আমায় ডেকো।"

ডেকেছিলাম-
কিন্তু সাড়া দেয় নি।

সুন্দর নীল আকাশ কি
এমনি করে মেঘে ঢেকে যায়?

© অরুণ মাজী

রোদ আকাশ মেঘ (Amal)
Sunday, January 20, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success